এক চার্জে ৩০ দিন, নতুন স্মার্টওয়াচ আনছে শাওমি

২৫ এপ্রিল, ২০২০ ১৭:৩৬  
কম দামে নতুন স্মার্টওয়াচ আনতে চলেছে শাওমি ব্র্যান্ড। ৩০ এপ্রিল চীনে উন্মোচন হবে Amazfit Bip লাইট ওয়ানএস। এক চার্জে এক মাস চলবে এই প্রোডাক্ট। সম্প্রতি চীনের এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Amazfit Bip Lite 1S টিজার প্রকাশিত হয়েছে। এই স্মার্টওয়াচে Amazfit Bip Lite-এর মতো ডিজাইন থাকছে। কার্ভড ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য বিশেষ স্তর থাকছে। এক প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, এই স্মার্টওয়াচে ব্যারোমিটার ও কম্পাস থাকবে। থাকছে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট।